চুরি যাওয়া লক্ষাধিক টাকার ডিএসএলআর ক্যামেরা সহ দুইজনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ

ইসলামপুর বাইপাসে ১৪ সেপ্টেম্বর একটি ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ। কোলকাতার নিউ মার্কেট থানার পুলিশের সহায়তায় পাঞ্জীপাড়ার নিতাই মন্ডল ও মনোজ মাহাতো নামে দুই ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ছিনতাই হওয়া ক্যামেরাও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর সোমেন মন্ডল নামে এক ব্যক্তি ইসলামপুর মন্ডল পাড়ার বাসিন্দা বাইপাস এলাকায় ফোটোসুট করতে যান। সেই সময় তার ক্যামেরাটি ছিনতাই হয়ে যায়। । সোমেন মন্ডল এই ঘটনায় ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

অভিযোগ পাওয়ার পর ইসলামপুর থানার পুলিশ নিউ মার্কেট থানার পুলিশকে সঙ্গে নিয়ে তদন্তে নেমে ক্যামেরাটি উদ্ধার করে এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে হাজির করে পুলিশি হেপাজতের আবেদন জানিয়েছে।

পুলিশের এই দ্রুত পদক্ষেপে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেছে এবং পুলিশের কাজের প্রশংসা করেছে।

Leave a Comment

और पढ़ें

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें