পাটাগড়া বিদ্যাসাগর চিলড্রেন একাডেমির বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে সূচনা হল ২০২৬ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়ার। নাচ, গান, আবৃত্তি ও নাটকের মনোজ্ঞ পরিবেশনায় জমজমাট হয়ে ওঠে সারাদিনের অনুষ্ঠান।

এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিভাবকেরা। বিশেষ অতিথি হিসেবে ইসলামপুর, মাদারীপুর, সোনাপুর সহ বিভিন্ন এলাকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় পরিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
প্রান্তিক এলাকা পাটাগড়ায় অবস্থিত হলেও বর্তমানে পাটাগড়া বিদ্যাসাগর চিলড্রেন একাডেমি শিক্ষা ক্ষেত্রে বিশেষ পরিচিতি লাভ করেছে। ইংলিশ ও বেঙ্গলি কো-এডুকেশন মিডিয়াম। এই বিদ্যালয়ে রয়েছে মর্নিং স্কুলের সুবিধা, আধুনিক হোস্টেল ব্যবস্থা এবং নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত পঠন-পাঠনের সুযোগ। খুব শীঘ্রই পাটাগোরা বিদ্যাসাগর চিলড্রেন একাডেমিতে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার ব্যবস্থা চালু হতে চলেছে বলে জানানো হয়েছে।
বিদ্যালয়ের বিশেষ সুবিধার মধ্যে রয়েছে যাতায়াতের জন্য নিজস্ব গাড়ি পরিষেবা, ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারিতে নিরাপত্তা ব্যবস্থা, দুর্বল ছাত্রছাত্রীদের জন্য রিমেডিয়াল ক্লাস, পরিষ্কার-পরিচ্ছন্ন হোস্টেল ও খেলার মাঠ। হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য প্রতিদিন তিন বেলা স্বাস্থ্যকর ও রুচিসম্মত খাবারের ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত সকাল-সন্ধ্যা টিউশনের সুবিধা দেওয়া হয়।
এদিন ২০২৫ সালের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা একাধিক ছাত্রছাত্রীকে সম্মানিত করা হয়। বিদ্যালয়ের প্রিন্সিপাল মুক্তার আলীর নেতৃত্ব ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন অভিভাবক ও অতিথিরা। তাঁদের মতে, গ্রাম বাংলার এই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে বিদ্যালয়টি আজ জেলা স্তরেও সুনাম অর্জন করেছে। এক কথায়, পাটাগড়া বিদ্যাসাগর চিলড্রেন একাডেমি আজ শিক্ষার জগতে এক উজ্জ্বল আলোর দিশারী।













