সিএএ-তে আবেদন করেও মেলেনি নাগরিকত্ব, ইসলামপুরে বিজেপি কার্যালয়ে বিক্ষোভ

সিএএ-তে আবেদন করেও মেলেনি নাগরিকত্ব, ইসলামপুরে বিজেপি কার্যালয়ে বিক্ষোভ; আত্মহত্যার হুঁশিয়ারি আবেদনকারীদের

ইসলামপুর: সিএএ-র আওতায় আবেদন করার দীর্ঘ কয়েক মাস পরেও নাগরিকত্ব না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন প্রায় ২০০ আবেদনকারী। বুধবার ইসলামপুর শহর মণ্ডল বিজেপির দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দ্রুত নাগরিকত্ব না পেলে দলীয় কার্যালয়ের সামনেই গণআত্মহত্যার মতো চরম পদক্ষেপের হুঁশিয়ারি দেন তারা। পরে বিজেপি নেতৃত্বের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এবং আবেদনকারীরা বাড়ি ফিরে যান।

জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েত এবং পণ্ডিতপোতা-১ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ২০০ বাসিন্দা এদিন বিজেপির দলীয় কার্যালয়ে উপস্থিত হন। তাদের অভিযোগ, প্রায় সাত থেকে আট মাস আগে বিজেপির আয়োজিত শিবিরে গিয়ে তারা সিএএ-র আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। কিন্তু এতদিন কেটে গেলেও আবেদন প্রক্রিয়ার কোনও অগ্রগতি বা সরকারিভাবে কোনও তথ্য তারা পাননি।আবেদনকারীদের দাবি, নাগরিকত্বের আশায় তারা সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরও কোনও ফল না মেলায় তারা চরম হতাশ। তাই বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনা করতেই এদিন দলীয় কার্যালয়ে আসেন তারা।বিক্ষোভ চলাকালীন আবেদনকারীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে তারা একযোগে দলীয় কার্যালয়ের সামনে আত্মহত্যার মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।অন্যদিকে, বিজেপি নেতৃত্ব আবেদনকারীদের সঙ্গে কথা বলে কয়েকদিন ধৈর্য ধরার অনুরোধ জানান। তাদের আশ্বাস দেওয়া হয়, বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বের নজরে আনা হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। এরপরই আবেদনকারীরা শান্ত হয়ে বাড়ি ফিরে যান।ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আবেদনকারীদের দাবি ও বিজেপি নেতৃত্বের আশ্বাসের পর আগামী দিনে এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে সকলের।

Leave a Comment

और पढ़ें

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें