ইসলামপুর পঞ্চায়েত সমিতিতে পালাবদল, অপসারিত সভাপতি ও সহকারী সভাপতি



অনাস্থা প্রস্তাবকে ঘিরে টানাপোড়েনের মধ্যেই ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনিতা সরকার ও সহকারী সভাপতি মহম্মদ ফারুককে পদ থেকে অপসারণ করা হল। পঞ্চায়েত সমিতির ৩৮ জন সদস্যের মধ্যে এদিন ২০ জন উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের সমর্থনেই অপসারণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে দাবি বিরোধী গোষ্ঠীর।
বিরোধীদের অভিযোগ, সভাপতি ও সহকারী সভাপতি প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনের ঘনিষ্ঠ। তৃণমূলের পাশাপাশি কংগ্রেস ও নির্দল সদস্যদের একাংশকে সঙ্গে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি তাঁদের।
এবার নতুন বোর্ড গঠনের দিনক্ষণ নির্ধারণ করবে মহকুমাশাসক। সেদিনই নতুন সভাপতি ও সহকারী সভাপতি নির্বাচিত হওয়ার কথা। নতুন রাজনৈতিক সমীকরণের দিকে তাকিয়ে ইসলামপুরের রাজনৈতিক মহল।

ফাইল চিত্র

Leave a Comment

और पढ़ें

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें