বন্যা কবলিত সহায় সম্বলহীন দুর্গত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এ বি পি টি এ উত্তর দিনাজপুর জেলা কমিটি

ABPTA উত্তর দিনাজ পুর জেলা কমিটির পক্ষথেকে ময়না গুঁড়ি ব্লকের আমগুড়ি তে বন্যা কবলিত এলাকার খাদ্য সামগ্রী, খাতা কলম সহ কিছু সামগ্রী পানীয় জল, ঔষধ,বিতরণ করাহলো, উপস্থিত ছিলেন, জেলা সম্পাদক নির্মল বোস সহ সম্পাদক মন্ডলীর সদস্য রঘুপতি মুখার্জী, অস্মিতা মুখার্জী, রাহিদ হোসেন, প্রদুৎ রায় প্রমুখ।

এদিন ময়নাগুড়ি ব্লকের আমগুড়িতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এ বি পি টি এ উত্তর দিনাজপুর জেলা কমিটি। পুরো এলাকা পরিদর্শন করার পাশাপাশি তাদের কি সমস্যা রয়েছে এবং এ বি পি টি এ সর্বদাই তাদের পাশে থাকবে বলে এই আশ্বাস তারা দিয়েছেন। বহু মানুষ আজ অসহায়, এই বন্যা কবলিত এলাকায় তাদের শেষ সম্বল ঘর বাড়ি টুকু তাদের নেই। গাছ তলায় তাবু খাটিয়ে রাত কাটাচ্ছেন এই বন্যায় ক্ষতিগ্রস্ত সহায় সম্বলহীন পরিবার গুলি।

 

এই মুহূর্তে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন দুবেলা অন্যের সংস্থান ও তার পাশাপাশি বাসস্থানের। এ বি পি টি এ উত্তর দিনাজপুর জেলা কমিটি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই সহায় সম্বলহীন পরিবারগুলির পাশে। তাদের যত সামান্য সাহায্য এ দিন তারা তুলে দেন এই পরিবার গুলির হাতে।

এ বি পি টি এ উত্তর দিনাজপুর জেলা কমিটি পরিবারগুলি সাথে কথা বলেন এবং তাদের আশ্বাস দেন যতদিন পর্যন্ত তাদের এই সমস্যার সঠিক সমাধান না হচ্ছে উত্তর দিনাজপুর জেলা কমিটি তাদের পাশে থাকবে।

Leave a Comment

और पढ़ें

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें