ইসলামপুর নিজস্ব সংবাদদাতা: ইসলামপুর লায়ন্স গ্ৰেটার ভিশন সেন্টার ২০১৪ ইসলামপুর শহরে তাদের পরিষেবা শুরু করে। প্রত্যেক মঙ্গলবার শিলিগুড়ি গ্রেটার লায়ন্স হসপিটালে রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য ইসলামপুর লায়ন্স গ্ৰেটার ভিশন সেন্টার থেকে রোগীদের পাঠিয়ে থাকেন। পহেলা জুলাই থেকে শুরু করলে এখন ও পর্যন্ত প্রায় চারশ রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য তারা শিলিগুড়ি গ্রেটার লায়ন্স হসপিটালে পাঠিয়েছেন।
আজ মঙ্গলবার বত্রিশ জন রোগী কে পাঠিয়েছেন । বিনামূল্যে ছানি অপারেশনের জন্য।এ বছরের টার্গেট তারা ১১০০ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করবেন বলে জানিয়েছেন। এখনো পর্যন্ত তিন মাসের মধ্যে প্রায় ৪০০ রুগীর বিনামূল্যে অপারেশন তারা করে ফেলেছেন। প্রতিবছর ইসলামপুর লায়ন্স গ্ৰেটার ভিশন সেন্টারের উদ্যোগে ৮০০ থেকে ৯০০ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন তারা করিয়ে থাকেন।

এ বছর তারা টার্গেট রেখেছেন
১১০০, প্রতিদিন ইসলামপুর মহকুমা কথা ইসলামপুর ব্লক ও ইসলামপুর লাগোয়া বিহার সীমান্ত থেকে বহু মানুষ এই ইসলামপুর লায়ন্স গ্রেটার ভিশন সেন্টার থেকে বিনামূল্যে চিকিৎসা করিয়ে উপকৃত হচ্ছেন।














