ইসলামপুর

ডাকাতির চেষ্টা বানচাল করল ইসলামপুর থানার পুলিশ। শনিবার রাতে ইসলামপুর থানার সোনাখোদা তিস্তা ক্যানেলের কাছে ডাকাতির পরিকল্পনা করতে জড়ো হয়েছিল ৯ জন দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে তৎপরতায় অভিযান চালিয়ে ওই ৯ জনকে হাতেনাতে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
রবিবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ইসলামপুর মহকুমা আদালত বলে জানিয়েছেন ইসলামপুর মহকুমা আদালতে সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল।

ইসলামপুর শহরে সম্প্রতি একের পর এক চুরির ঘটনার পর থেকেই সক্রিয় হয়ে ওঠে ইসলামপুর থানার পুলিশ। তারই ফলস্বরূপ এই বড়সড় সাফল্য পুলিশের ঝুলিতে।
*এছাড়াও তৃণমূল কাউন্সিলরের বাড়ির মন্দিরে চুরির ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানার পুলিশ।*













