রক্তদান মানবতার মহাযজ্ঞ

🩸 “রক্তদান — মানবতার মহাযজ্ঞ”

“এক ফোঁটা রক্ত… কারও জীবনে এনে দিতে পারে নতুন সকাল, নতুন হাসি।”
মানবতার এই পবিত্র বার্তা নিয়েই আজ সুকান্ত সংঘের উদ্যোগে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির।

আজকের দিনটি কেবল একটি অনুষ্ঠান নয়—
এ এক মহৎ উদ্যোগ, এক মানবিক স্পন্দন, জীবন বাঁচানোর এক অভিযান।

উদ্যোক্তাদের কথায়—
“রক্তের কোনো বিকল্প নেই। তাই আজ আমরা সবাই একত্রিত হয়েছি,
মানবতার এই মহাযজ্ঞে অংশ নিতে।”

আজকের এই শিবির থেকে ইসলামপুর মহকুমা ব্লাড ব্যাংকে
৩০ ইউনিট রক্ত তুলে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদী আয়োজকরা।

উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়া লাল আগারওয়াল,
ভয়েস চেয়ারম্যান জ্যোতি দত্ত মহাশয়,
সুকান্ত সংঘের সম্পাদক সুশান্ত পাল মহাশয়,
এছাড়াও ইসলামপুর শহর তৃণমূলের শিব শংকর মণ্ডল, জিৎ গাঙ্গুলী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব।

ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেখর রায়, প্রশান্ত দাস, উত্তম দাস, সুজন ভাওয়াল, সুমির দত্ত, পার্থ দাস সহ অন্যান্য সদস্যরা।
রক্তদানের শুভ সূচনা করেন ক্লাব সদস্য পার্থ দাস।

“প্রতিটি ব্যাগ রক্ত এক জন মানুষের জীবন বাঁচাতে পারে।
তাই রক্তদান মানেই জীবনের দান।”

“যে আজ রক্ত দিচ্ছেন, তিনি হয়তো জানেন না
তার দেওয়া এই সামান্য রক্ত ফিরিয়ে দিতে পারে কারও মায়ের মুখের হাসি,
বা জ্বেলে দিতে পারে কারও সন্তানের জীবনের আলো।”উদ্যোক্তাদের আহ্বান—
“এই উদ্যোগ যেন আরও বড় হয়।
প্রত্যেক মানুষ বছরে অন্তত একবার রক্তদান করুন—
এই প্রতিশ্রুতি নিয়েই হোক আজকের শিবিরের সাফল্য।”“রক্তদান শুধুমাত্র দান নয়—
এটি এক মানবিক দায়িত্ব, এক অমূল্য কর্তব্য।”🩸 রক্ত দিন, জীবন বাঁচান।
❤️ Blood Donation — A Gift of Life.

Leave a Comment

और पढ़ें

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें