প্রয়াত হিন্দুত্ববাদী নেতা জ্যোতির্ময়(চন্দন) শেঠ

প্রয়াত হিন্দুত্ববাদী নেতা জ্যোতির্ময়  (চন্দন) শেঠ

ইসলামপুর শহর মণ্ডলের প্রাক্তন শহর মণ্ডল সভাপতি, প্রাক্তন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি ও রাজ্য এসি মোর্চার এক্সিকিউটিভ মেম্বার, কঠোর হিন্দুত্ববাদী নেতা জ্যোতির্ময় (চন্দন)শেঠ আর নেই। দীর্ঘ অসুস্থতার পর শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তাঁর আকস্মিক প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দলের একনিষ্ঠ ও পরিশ্রমী সংগঠক হিসেবে তিনি পরিচিত ছিলেন। ইসলামপুর শহর সহ সমগ্র উত্তর দিনাজপুর জুড়ে তাঁর জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য।

সহকর্মীরা জানিয়েছেন, চন্দন দার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হচ্ছে। এই দুঃখের মুহূর্তে শোকাহত পরিবারের পাশে সর্বদা থাকার আশ্বাস দিয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

Leave a Comment

और पढ़ें

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें