ইসলামপুরে কাউন্সিলরের বাড়ির মন্দিরে চুরির ঘটনা, তদন্তে পুলিশ

ইসলামপুরে কাউন্সিলরের বাড়ির মন্দিরে চুরির ঘটনা, তদন্তে পুলিশ

ইসলামপুরের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস বাবুর বাড়িতে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল।

প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে ওঠার পর গুরুদাস বাবুর বাড়ির পাহারাদার এসে জানান, ভাড়াটিয়ার ঘরের দরজার বাইরে থেকে হ্যাঁচ বল বন্ধ করা রয়েছে। ঠিক সেই সময় প্রতিদিনের মতো বাড়ির মন্দিরে পুজো দিতে পুরোহিত মশাই আসেন। মন্দিরের সামনে এসে তিনি লক্ষ্য করেন, গ্রিলের তালা নেই। সন্দেহ হওয়ায় তিনি ভিতরে ঢুকে দেখেন, মায়ের মূর্তিতে পরানো সমস্ত সোনার গহনা উধাও।

 

ঘটনার খবর পেয়ে গুরুদাস বাবু তড়িঘড়ি ইসলামপুর থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখা যায়— এক ব্যক্তি লোহার রড দিয়ে মন্দিরের তালা ভাঙছে। তার মুখ সম্পূর্ণ ঢাকা, পরনে হাফ প্যান্ট।

 

গুরুদাস বাবু জানান, তিনি একজন জনপ্রতিনিধি, তবুও বারবার তার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটছে— এটি অত্যন্ত উদ্বেগজনক। প্রায় দুই বছর আগেও তার বাড়ির মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল।

 

তিনি বলেন,

 

“পুলিশের উপর আমার পূর্ণ আস্থা আছে। আশা করি তারা খুব শীঘ্রই এই ঘটনার কিনারা করবে।”

 

 

 

তিনি আরও জানান,

 

“ক্ষুদিরাম পল্লীতেও সম্প্রতি দুইটি মন্দিরে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। দেখে মনে হচ্ছে, এই চোরেরা পেশাদার। একসময় মনে হত, নেশাগ্রস্ত ব্যক্তিরাই এইসব চুরি করে, কিন্তু এবার ফুটেজে দেখে নিশ্চিত হচ্ছি— এরা পেশাগতভাবে চুরি করে এবং নির্দিষ্টভাবে মন্দিরকেই লক্ষ্য করছে।”

 

 

 

গুরুদাস বাবু সমাজের প্রতিটি মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এবং পুলিশের কাছে অনুরোধ করেছেন, যাতে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা যায়।

 

জানা গেছে, প্রায় দেড় থেকে দুই ভরি সোনার গহনা চুরি হয়েছে মন্দির থেকে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

और पढ़ें

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें