সাংস্কৃতিক পরিবেশনায় মুখর গীতাঞ্জলি চিলড্রেন্স একাডেমি ! অনুষ্ঠিত বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী!

ইসলামপুর : উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কুন্দরগাঁও আমলঝাড়ীতে অবস্থিত গীতাঞ্জলি চিলড্রেন্স  একাডেমির উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব। বিদ্যালয়ের কর্ণধার ও প্রিন্সিপাল অসীম রাউতের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য, সংগীত, আবৃত্তি সহ একাধিক সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা।

 

এদিন পড়াশোনা, খেলাধুলা ও বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক কার্যকলাপে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র পঠনপাঠনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক ও নৈতিক বিকাশ ঘটানোর লক্ষ্যেই প্রতিবছর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসাহ ও আনন্দের আবহ।

1 thought on “সাংস্কৃতিক পরিবেশনায় মুখর গীতাঞ্জলি চিলড্রেন্স একাডেমি ! অনুষ্ঠিত বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী!”

  1. Hi! Quick question that’s completely off topic. Do you know how to make
    your site mobile friendly? My website looks weird when viewing from my iphone4.

    I’m trying to find a template or plugin that might be able to resolve this problem.
    If you have any suggestions, please share. With thanks!

    Reply

Leave a Comment

और पढ़ें

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें