ইসলামপুরে ISRO-র Space on Wheels মহাকাশ গবেষণায় ছাত্রছাত্রীদের উৎসাহ

ইসলামপুরে ISRO-র Space on Wheels মহাকাশ গবেষণায় ছাত্রছাত্রীদের উৎসাহ

ISRO-এর মহাকাশ গবেষণা সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করা এবং ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানে আগ্রহী করে তুলতেই ‘Space on Wheels’ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রকল্পের আওতায় ISRO-এর শিলং আঞ্চলিক কেন্দ্র থেকে ভ্রাম্যমান প্রদর্শনী গাড়ি এসে পৌঁছাল ইসলামপুরের ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে।

৫ ও ৬ জানুয়ারি এই বিদ্যালয় প্রাঙ্গণে থাকবে ISRO-এর এই ভ্রাম্যমান প্রদর্শনী। প্রদর্শনীর মাধ্যমে ছাত্রছাত্রীরা উপগ্রহ, রকেট, মহাকাশ গবেষণা ও ISRO-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে হাতে-কলমে ধারণা পাচ্ছে।

এদিন প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামপুর কলেজের অধ্যক্ষ ডঃ চিত্তজিত সরকার, উত্তরবঙ্গ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডঃ দেবদাস শেখর এবং বিজ্ঞান ভারতীর উত্তরবঙ্গ সম্পাদক কনক কান্তি বৈশ্য। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা।

ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠের টিআইসি সুব্রত কুমার ব্যানার্জি বলেন এই উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক মনন গড়ে তুলতে এবং ভবিষ্যতে মহাকাশ গবেষণায় এগিয়ে আসতে বিশেষভাবে সহায়ক হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।

Leave a Comment

और पढ़ें

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें