শীতের শুরুতেই ইসলামপুরের যৌনপল্লীতে স্বেচ্ছাসেবী সংস্থার উষ্ণতার ছোঁয়া

শীতের শুরুতেই ইসলামপুরের যৌনপল্লীতে উষ্ণতার বার্তা—লাভ অ্যান্ড হোপ-এর উদ্যোগে শীতবস্ত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শীতের শুরুতেই মানবিকতার উষ্ণতা ছড়িয়ে দিল শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা লাভ অ্যান্ড হোপ। প্রতি বছরের মতো এ বছরও ইসলামপুরের যৌনপল্লীর যৌনকর্মী ও তাদের শিশুদের হাতে শীতবস্ত্র এবং খেলাধুলার সামগ্রী তুলে দেয় সংস্থাটি।

বুধবার ইসলামপুরের যৌনপল্লী সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এক আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান। মুখরোচক খাবারের সঙ্গে রঙিন পরিবেশে দিনভর খেলাধুলা, গান, নাচ এবং নানা বিনোদনমূলক কর্মকাণ্ডে মেতে ওঠে শিশুরা।

 

সংস্থার উদ্যোগে দুই শতাধিক শিশুর হাতে খেলনা ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি চার শতাধিক যৌনকর্মীর মধ্যেও শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

স্থানীয়দের সহযোগিতা ও অংশগ্রহণে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সারাদিনের কর্মসূচি। মানবিক উদ্যোগকে ঘিরে ইসলামপুরের যৌনপল্লীতে যেন তৈরি হয়েছিল উৎসবের আবহ।

Leave a Comment

और पढ़ें

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें